Friday, April 30, 2010

একদিন সবাই হবে স্পাইডার ম্যান

পারছেন যে ভেতরে রহস্য জনক কিছু আছে। আসলে ঠিক তাই।
স্পাইডার-ম্যান কে সিনেমা আর কমিক বইয়ে কে-না পছন্দ করে। মনে মনে স্পাইডার-ম্যান হওয়ার সপ্ন লালন করে এমন মানুষের সংখ্যাও কম নেই। এবার স্পাইডার-ম্যান হতে আগ্রহী সবার জন্যই ফ্যান্টাসিকে বাস্তবের মাটিতে নামিয়ে আনার একটা সুযোগ বোধহয় হতে যাচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের কর্ণেল ইউনিভারসিটির একদল গবেষক জানিয়েছেন! তারা হাতের তালু আকৃতির এমন একটি ডিভাইস তৈরী করতে যাচ্ছেন, যেটা কাঁচ, কাঠ এমনকি ইটের সঙ্গেও শক্ত ভাবে এটে থাকতে পারবে। ফলে এই ডিভাইসটা ব্যবহার করে স্পাইডার-ম্যানের মত আমরাও তর তর উঠে যেতে পারব দেয়াল বা কাঁচ বেয়ে। এ গবেষণায় অর্থের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ আবিষ্কারকে সেনাবাহিনীর কাজে লাগানোর ইচ্ছে তাদের। যাতে করে সৈন্যরা যেকোন দেয়াল বেয়ে উঠে যেতে পারে কোন দড়ির সাহায্য ছাড়াই। প্রফেসর “পল সিনের” নেতৃত্তে কর্ণেল ইউনিভারসিটির একদল তরুণ বিজ্ঞানী এ প্রকল্পে জড়িত ছিলেন।


spidermanxcxc একদিন সবাই হবে স্পাইডার ম্যান | Techtunes
read more...

Bangla Font Problem Quick Click Here

read more...

Friday, April 23, 2010

মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন এবং নানা ধরনের এফেক্ট (Updated)

webpagemaker মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন এবং নানা ধরনের এফেক্ট (Updated) | Techtunes
মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট। বিশ্বাষ হচ্ছে না। শুধু তাই নয় সেই সাইটে রাখুন ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকা। এমনিক জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট।
ভাবছেন কিভাবে। তাহলে এবার বলি, প্রথমেই এখান থেকে ওয়েবেপজমেকার নামক সফটওয়্যার টি ডাউনলোড করুন। ইনস্টল করার পরই দেখবেন জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন বা নানা ধরনের এফেক্ট ব্যাবহার করার অপশন রয়েছে। যা ব্যাবহার করার জন্য মনে হয় না আমাকে কিছু বলতে হবে। ব্যাস ডিজাইন করে ফেলুন একটি ওয়েব সাইটের। আপনার যদি নিজস্ব ডোমেইন থাকে তাহলে এর Publish অপশন থেকে সরাসরি Publish করতে পারেন। কিন্তু ডোমেইন না থাকাটাই স্বাভাবিক আর সেক্ষেত্রে কি করবেন বলছি তাও।
এতক্ষণ যা ডিজাইন করা হল তাতো একটি ডিজাইন কিন্তু এতে যে ধরনের এফেক্ট ব্যাবহার করা হয়েছে তাতো বেশ কয়কটি ল্যাংগুয়েজের সমাহার। আর সেই প্রোগামটি পেতে File থেকে Export to HTML এ ক্লিক করে এর HTML ভাসর্নটি সেভ করুন। আর ওয়েব পেজ মেকারেও .wss ফরমেটের ফাইলটি সেভ করে রাখুন।
এবার এখানে ক্লিক করুন। যে সাইটটি ওপেন হল তারা ফ্রী সাব ডোমেইন দেয়। তবে সাব ডোমেইন (যেমন my1.ru, do.am, at.ua, vo.uz ইত্যাদি) হলেও খুবই সংক্ষিপ্ত হওয়ায় সাব ডোমেইন গুলোও বেশ ভালোই।
এখানে পছন্দমত নাম দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আর এপর লগইন করার পর এই সাইট থেকেই ব্লগ, ফোরাম, চ্যাট, গেস্টবুক, মেম্বার রেজিস্ট্রেশন, সাইট পরিদর্শনকারীদের তালিকার অপশন গুলো থেকে আপনার পছন্দ মত সিলেক্ট করে দিন। এরপর আপনার ডিজাইন করা পেজটি যে কোন এফ.টি.পি. সফটওয়্যার এর মাধ্যমে এখানে আপলোড করুন বা ওয়েব পেজ মেকারে থাকা .wss ফরমেটের ফাইলটি ওপেন করে File থেকে Publish অপশনে গিয়ে New তে ক্লিক করে যে নতুন উইন্ডো ওপেন হবে সখানে আপনার সাইটের তথ্যগুলো প্রবেশ করান তারপর OK করে এসে Publish বাটনে ক্লিক করুন।
 মাত্র দশ মিনিটেই বিনামূল্যে তৈরী করুন নিজের ওয়েব সাইট সাথে জাভা, পি.এইচ.পি. সহ বিভিন্ন এ্যানিমেশন এবং নানা ধরনের এফেক্ট (Updated) | Techtunes
এবার Publish হয়ে গেলে আপনার সাইটের কন্ট্রোল প্যানেলে গিয়ে সেভ করে log out করে বেরিয়ে আসুন আর সাইটটি visit করে দেখুন এবার।
read more...

পুলিশ সফটওয়্যার

চোরেরও একটি কাব্যিক নাম আছে। নিশিকুটুম্ব। গালভরা নাম, সন্দেহ নেই। কিন্তু নিশি কুটুম্বরা আজকাল আর তাদের নামের প্রতি অতটা সুবিচার করে না। শুধু রাতে নয়, এই কুটুম্ব বা অতিথিরা দিনেও আসে। তাদের পছন্দের তালিকায় কেবল অলঙ্কার আর নগদ অর্থ নেই, আছে ল্যাপটপও। এবার দৃশ্যটি চোখ বন্ধ করে ভাবুন একবার।
আপনার চুরি যাওয়া ল্যাপটপটি বুট আপের সময় আপনার যোগাযোগের ঠিকানা দিচ্ছে। মেসেজ বলছে, মালিকের কাছে ফিরিয়ে দিলে পাঁচ হাজার টাকা নগদ বখশিশ! অথবা সেটা ’হেল্প’ ’হেল্প’ বলে গগন বিদারী চিৎকারে জানিয়ে দিচ্ছে, সে চুরি হয়ে গেছে! তাকে রিপোর্ট করা হোক, তার কর্তার কাছে ফিরিয়ে দেয়া হোক।
স্বপ্নদৃশ্য নয়! এটা এখন সত্যি। রিট্রাইভার (Retriver) সফটওয়্যারটি আপনাকে এই সুবিধাটি দিচ্ছে।
standnew পুলিশ সফটওয়্যার | Techtunes
কর্তাব্যক্তিরা অবশ্য বলেছেন ৫০ ডলারের কথা! অর্থাৎ মেসেজ স্পেসে আপনি লিখতে পারেন, নিরাপদে ফিরিয়ে দিলে ৫০ ডলার পাবেন। কোম্পানি কর্তাদের মতে, একজন পরোপকারী ভদ্রলোককে একটি ল্যাপটপ ফিরিয়ে দেয়ার জন্য ওই পরিমান টাকা অনুদানই যথেষ্ট।আপনি ওয়েব সাইটে লগ ইন করতে পারেন। সামান্যই কাজ। একটি ব চেক করে দিন যা নির্দেশ করে  আপনার কম্পিউারটি মিসিং। ব্যস হয়ে গেল! এবার স্টার্ট আপের সময় হলুদ আর লাল রঙের একটি ব্যানার স্ত্র্নিন মনিটরে লাট খাবে। আর তীব্র শব্দে সেটা জানাবে, আমাকে চুরি করা হয়েছে। প্রতি তিরিশ সেকেন্ডে এই মেসেজ টি একবার করে ঘোষনা করবে চুরি হয়ে যাওয়া ল্যাপটপটি। চোর বেচারি উইন্ডো ক্লোজ করুক আর নাই করুক। প্রোগ্রামটি সেভাবেই সেট করা। ভাবুন তো কেমন ন্যাজে-গোবরে অবস্থা তখন বেচারি নিশি কুটুম্বর।
আপনি দূর থেকেই একটি সেকেন্ড পাস ওয়ার্ড সুইচ করতে পারেন। যদি আপনি মনে করেন, চোরটি আপনার রেগুলার অপারেটিং সিস্টেমে, তা উইন্ডোজ, লিনা, বা ম্যাকিন্টস যাই হোক, লগ ইন করে বসেছে।
রিট্রাইভারে রয়েছে বিউল্ট ইন ওয়াই-ফাই। যা ঠিক শুঁকে শুঁকে বার করবে কাছের নেটওয়ার্ক। পরীক্ষা করে দেখবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে সে ঠিক কী ধরনের ক্ষমতা পেতে পারে। এসকল তথ্য হাতে নিয়ে আপনি পুলিশে রিপোর্ট করতে পারেন। অপরাধিকে পাকড়াও করতে পুলিশকে সাহায্যও করতে পারেন।
lock পুলিশ সফটওয়্যার | Techtunes
পুলিশি পাকড়াও যখন চলছে, চলুক না। চিল চিৎকারে ধ্বস্ত ল্যাপটপকে আস্বস্ত করতে আবার মেসেজ পাঠান, তোমাকে খোঁজা হচ্ছে, এই এলাম বলে।
You are being tracked. I’m right at your door.·এরকমই একটি ক্যানড মেসেজ।
রিট্রাইভের সাম্প্রতিকতম ভার্সনটি আরও আক্রমণাত্মক, আরও মারমুখো। আগ্রিসিভ। যখনই স্টোলেন স্ত্র্নিন পপ আপ করবে ল্যাপটপটি তখন সাহায্যের জন্য চিল চিৎকার জুড়ে দেবে। এই ল্যাপটপকে সাহায্য করুন। এটি চুরি করা হয়েছে। আপনি মালিক না হলে, অনুগ্রহ করে পুলিশে খবর দিন।এটা ক্যানড বা রেকর্ডেড মেসেজ। এটা পছন্দ না হলে, বদলে আপনি নিজের মেসেজ রেকর্ড করতে পারেন।আমাকে ছাড় ব্যাটা ছাগল।Get your hands off me sob. কোম্পানি কর্তারা এরকমই পরামর্শ দিয়েছেন।
read more...

Saturday, April 17, 2010

আমার FM রেডিও ষ্টেশনে আমিই RJ, বানিয়ে ফেলুন আপনারটিও, মাত্র ৫০-৭০ টাকায়, খুব সহজে!!!

fm আমার FM রেডিও ষ্টেশনে আমিই RJ, বানিয়ে ফেলুন আপনারটিও, মাত্র ৫০ ৭০ টাকায়, খুব সহজে!!! | Techtunes
ইলেকট্রনিক্স সম্পর্কে যাদের মৌলিক জ্ঞান আছে এবং ইতমধ্যেই ছোটখাট দু-একটি সার্কিট বানিয়েছেন তারা অতি সহজেই বানাতে পারেন আপনার নিজস্ব FM রেডিও ষ্টেশনটি।
এই সাকির্টের মুল বৈশিষ্ট গুলো হলঃ
১. মাত্র তিন ভোল্ট ডিসিতে চলে (২টি পেন্সিল অথবা বাটন ব্যাটারী) তাই সহজে বহনযোগ্য
২. ফ্রিকোয়েন্সি ৮০-১১০ মেগা হার্জ এবং রেন্জ ১০০-১৫০ মিটার (১০০ মিটারের অধিক দুরত্বের ট্রান্সমিটার বানানো এবং ব্যবহার বাংলাদেশে নিষিদ্ব)
৩. খুবই অল্প স্হানে (ভেরো বোর্ড বা প্লাস্টিকের উপর) তৈরি করা যায় এমনকি একটি ঝরণা কলমের ভেতরেও রাখা যায় (বুঝতেই পারছেন কোন ধরনের ব্যবহারের কথা বলছি!)
৪. কয়েল বানানোর জন্য কোন ফেরিট কোরের দরকার নাই, ২২ নং তার (মোটর রিপায়ারিং দোকানে পাবেন) একটি গোল পেন্সিলের উপর ৪ প্যচ দিলেই আপনার কয়েল রেডি।
৫. সব রেজিস্টর ১/৪ ওয়াটের হবে। 0.1uf টি হলো ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর ১৬ বা ২৫ ভোল্টের হলেই চলবে এবং + – দেখে লাগাবেন।
৬. MIC হিসেবে কন্ডেন্সার মাইক ব্যবহার করবেন, দাম ৫ থেকে ১০ টাকা ।
৭. 5pf ট্রিমার দিয়ে FM ব্যান্ডে 88-108 MHz এ ট্রান্সমিটারের ফ্রিকোয়েন্সি সেট করতে হবে।এন্টেনা হিসেবে ১ ফুট বা এর অধিক লম্বা যেকোন ধাতব তার ব্যবহার করতে পারেন।
যাইহোক আমার প‌্যাচাল না শুনে ডাযাগ্রামটি দেখুন। সার্কিট ডায়গ্রামে সব উল্লেখ করেছি বিধায় আলাদা করে পার্টস লিস্ট দিলাম না।
তৈরি করতে যেকোন সমস্যা হলে আমাকে জানান আর দুটি ব্যপারে সাবধান থাকবেন
১. এসি মেইনস ২৫০ ভোল্ট লাইনে ভূলেও হাত লাগাবেননা কিংবা কোন ধাতব বা অন্য পরিবাহী বস্তু দিয়ে টাচ্ করবেননা। নয়তো সেটাই হবে আপনার জীবনের শেষ ভূল।
২. উত্তপ্ত সোল্ডারিং আয়রণ (তাঁতাল) যেন শরীরের কোথাও না লাগে, সাবধান!
read more...

Webmaster দিয়ে Blogspot এ যেভাবে sitemap add করতে হয় (যারা অভিজ্ঞ নয় তাদের জন্য)

এটি আমার SEO নিয়ে প্রথম টিউন আশা করি ভাল লাগবে ভাল লাগ্লে কমেন্ট করতে ভুলবেন না ।
যাদের কাছে Webmaster জিনিস টা নতুন তাদের এটি নিয়ে খুব ঝামেলায় পরতে হয় আমারও পরতে হয়েছিল।অনেক চেস্টায় আমি এ ওয়েবমাস্টার sitemap add করতে পেরেছি।আজকে আমি যারা নতুন তাদের জন্য যেভাবে সাইটমাপ add করতে হয় তা নিয়া লিখব।
প্রথমে আপনার Blog সাইট টি Webmaster এ verify করে নিন তারপর submit a sitemap এ ক্লিক করে আপনি এই সাইটে আপনার সাইট url দিলে তারা একটি code দিবে যেমনঃatom.xml?redirect=false&start-index=1&max-results=500 তারপর Submit a Sitemap এ গিয়ে code টি paste করে দিন।
s Webmaster  দিয়ে Blogspot এ যেভাবে sitemap add করতে হয় (যারা অভিজ্ঞ নয় তাদের জন্য) | Techtunes
কিছুক্ষন অপেক্ষা করুন তারপর সাইট টি refresh করুন বাস কাজ শেষ।
ভাল লাগ্লে কমেন্ট করতে ভুলবেন না।
read more...

ইয়াহু মেইল থেকে ফেইসবুকে স্ট্যাটাস আপডেট করা!!! এবং দেখে নিন ফেইসবুকে যুক্ত হওয়া নতুন সেটিংস্ গুলো…

ইয়াহু মেইল থেকে স্ট্যাটাস বার থেকে Share-এ ক্লিক করে স্ট্যাটাস’টি প্রকাশ করুন। তারপর আপনার ফেসবুকে প্রোফাইলে প্রবেশ করে দেখতে পাবেন ইয়াহু থেকে আপডেট করা স্ট্যাটাস’টি। এছাড়া ইয়াহু’তেও আপনার স্ট্যাটাস’টি আপডেট হবে।

ফেইসবুকে যুক্ত হওয়া নতুন সেটিংস্…

সম্প্রতি ফেসবুকের সকল প্রাইভেসি সেটিংস আবারো আপডেট করা হয়েছে। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আপডেটেড প্রাইভেসিতে যোগ করা হয়েছে বেশকিছু নতুন অপশন। ফেসবুকের কর্মকতা’রা জানিয়েছে, ব্যক্তিগত তথ্যাদির উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতেই মূলত নতুন অপশনগুলো যোগ করা হয়। তবে প্রাইভেসি সেটিংস আপগ্রেড করার পর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞদের সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, নতুন প্রাইভেসি সেটিংসের ভালো-খারাপ উভয় দিকই রয়েছে। তারা জানিয়েছেন- অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ব্যক্তিগত তথ্য এবং পোস্ট সবার সামনে উন্মুক্ত রাখার জন্য ফেসবুক পরোক্ষভাবে ব্যবহারকারীদের উদ্বুদ্ধই করছে। এবার দেখে নেয়া যাক ফেসবুকে নতুন যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ সেটিংস্ গুলো…

সার্চ সেটিংস :-

নতুন সেটিংসে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ের অন্তর্ভূক্ত হয়ে যেতে পারে। অনেকেই বলছেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ে অন্তর্ভূক্ত না হওয়ার অপশন চালু রাখার পরও নতুন প্রাইভেসি সেটিংসের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইলও জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে; যা ব্যক্তিগত গোপনীয়তার নীতি বিরুদ্ধ। তবে আপনি চাইলে সার্চ সেটিংস এর পরিবর্তন করতে পারেন। প্রাইভেসি সেটিংস অপশন থেকে ‘অ্যালাউ ইনডেক্সিং’ চেকবক্স থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলেই আপনার প্রোফাইল বাইরের কেউ খুঁজে পাবে না।

প্রাইভেসি সেটিংসে পাসওয়ার্ড বলয় :-

ফেসবুক জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় আপনি প্রাইভেসি সংক্রান্ত যে কোনো কিছু আপডেট করার সময় প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ, আপনি লগইন থাকাকালীন অন্য কেউ যাতে আপনার প্রাইভেসি সেটিংস বদলে দিতে না পারেন, সে জন্যই নিরাপত্তার এই বাড়তি স্তর। এতে করে পুনরায় পাসওয়ার্ড ব্যবহার না করে প্রাইভেসি সেটিংসে কোনো পরিবর্তন আনা যাবে না। তবে অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র প্রতিবেদক জানিয়েছেন, তিনি বারবার পাসওয়ার্ড দেয়া ছাড়াই প্রাইভেসি সেটিংসে পরিবর্তন করতে পেরেছেন। তিনি আরো জানান, প্রাইভেসি সেটিংসে বিভিন্ন বিষয় কোনোরকম নিরাপত্তা বলয় ছাড়াই তিনি পরিবর্তন করতে পেরেছিলেন। অর্থাৎ, তার বেলায় এভাবে বারবার পাসওয়ার্ড চাওয়া হয়নি। পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, প্রাইভেসি আপডেটের প্রায় আধা ঘণ্টা পর পাসওয়ার্ডের এই বাড়তি বলয়টি কার্যকরী হয়। আগে ঘোষণা দিয়ে পরে সুবিধা সক্রিয় করার তীব্র সমালোচনা করেন তিনি।

পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন :-

ফেসবুকের পরিবর্তিত প্রাইভেসি সেটিংসে রয়েছে পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন, সংক্ষেপে পিএআই। এর অধীনে আপনার প্রোফাইলের ছবি, আপনি যেসব পেজের ফ্যান সেসব পেজের তালিকা, জেন্ডার, ধর্ম, নেটওয়ার্ক ইত্যাদি তথ্যাদি সবার প্রতি উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ, চাইলেই যে কেউ আপনার সম্পর্কে এসব তথ্য সার্চ ফলাফল পাতা থেকে জানতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সার্চ পাতায় নিজের প্রোফাইল উন্মুক্ত রাখছেন। প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, এইসব তথ্য মুছে ফেলার কোনো উপায় নেই বললেই চলে। সার্চ পাতায় নিজেকে দৃশ্যমান রাখতে হলে উপরোক্ত তথ্যগুলোও প্রকাশ করতে হবে; যা ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে খানিকটা অস্বস্তিকরই বটে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এমন কোনো সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ফ্যান হয়ে থাকেন যার সম্পর্কে আপনার ফেসবুক বন্ধু বা অন্য কাউকে জানাতে চান না, তাহলে নতুন এই পদ্ধতির আওতায় তা সম্ভব নয়। কেননা, সার্চ ফলাফলে আপনি নিজেকে দৃশ্যমান রাখতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এসব তথ্য সবার সামনে চলে আসবে, যা ফেসবুকের নতুন এই প্রাইভেসি আপডেট সমালোচিত হওয়ার অন্যতম মূল কারণ।

বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা :-

পিএআই ফেসবুক প্রাইভেসির একটি বিতর্কিত দিক হলেও ফেসবুকে আপনার অন্যান্য কর্মকান্ডের উপর আপনি পাচ্ছেন পূর্ণ নিয়ন্ত্রণ। এমনকি আপনি যখন প্রতিবার স্ট্যাটাস আপডেট করেন, তখনই ঠিক করে দিতে পারবেন কে কে এই পোস্ট বা স্ট্যাটাস দেখতে পারবেন এবং কে কে এই পোস্ট দেখতে পারবেন না। একইভাবে আপলোড করা ছবির বেলাতেও আপনি প্রাইভেসি লেভেল নির্দিষ্ট করে দিতে পারবেন। ফেসবুকের নতুন এই প্রাইভেসি সেটিংস একইসঙ্গে প্রশংসা এবং সমালোচনা দুইই কুড়াচ্ছে। কিছু কিছু আপডেট সত্যিকার অর্থেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর। অন্যদিকে কিছু ব্যাপার আবার মোটেই সন্তোষজনক নয়। ফেসবুক প্রাইভেসি আপডেটে ব্যবহারকারীদের তথ্য সবার প্রতি উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে আহ্বান করা হয় বলে দাবি করেছেন একাধিক প্রযুক্তিবিদ। তাদের মতে, গুগলের রিয়েল-টাইম সার্চ রেজাল্টের মাধ্যমে বাড়তি হিট পাওয়ার আশায়ই ফেসবুক ব্যবহারকারীদের প্রাইভেসি আপডেট করতে বলছে, যদিও সোজা-সাপ্টা ভাষায় ফেসবুক তেমন কিছু বলেনি। অন্যদিকে অনেক প্রযুক্তিবিদদের ধারণা, ফেসবুক নকল করতে চাচ্ছে টুইটারের আইডিয়া, যা সম্ভব নয় বলেই মনে করেন তারা।
read more...

সিস্টেম শাটডাউনের যন্ত্রণা? আর না, আর না !!!!

বিসমিল্লাহির রাহমানির রাহিম
system shutdown warning error সিস্টেম শাটডাউনের যন্ত্রণা? আর না, আর না !!!! | Techtunes আমাদের কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে এমন ইউজার কমই আছেন যারা সিসটেম শাটডাউনের  যন্ত্রণায় অতিষ্ট। এমন যদি কেউ থেকে থাকেন তাহলে তাদের জন্যই আমার আজকের এই টিউনটি।
সিসটেম শাটডাউন সাধারণত ঘটে থাকে রুট ফোল্ডারের কোন ফাইল ক্রপট হলে। এটা আসলে সাধারণ যে মেসেজ দেখায় তা হলো “This system is shutting down. Please save all………” এবং ৩০ সেকেন্ড সময় দেয়। ভাইরাজ জনিত কারণে সিসটেম শাটডাউন হতে পারে। তবে এখন আমি আপনাদের কাছে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো সিসটেম শাটডাউন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়।
এটার থেকে মুক্তি পেতে হলে, Start Menu -> Run এ গিয়ে Shutdown -a লিখে এন্টার দিন। ব্যাস দেখবেন আপনার সিসটেম শাটডাউন আর নেই।
যদিও বিষয়টা অতি ক্ষুদ্র সুতরাং অনেকেরই জানা থাকতে পারে। তারপরেও যদি ভালো লাগে কমেন্ট করবেন।
read more...

স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায় পর্ব-১(সাধারণ আলোচনা)।

আমার যেভাবে শেখা:

যেদিন প্রথম মাইক্রোকন্ট্রোলার নামটির সাথে পরিচিত হলাম , সেদিন থেকেই মাইক্রোকন্ট্রোলারের উপর মনের মধ্যে প্রবল আগ্রহ উপলব্ধি করলাম। আমাকে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং শিখতেই হবে। কিন্তু কোথা থেকে শিখব? কিভাবে শিখব? আর তাছাড়া শিখেই বা লাভ কি? মাইক্রোকন্ট্রোলার কোথায় পাব? মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার কোথায় পাব? এই প্রশ্ন গুলো মনের মধ্যে অস্থির ডেউ তুলল। ইন্টারনেটে খুজতে থাকলাম ভাল কোন টিউটোরিয়াল পাওয়া যায় কিনা , বাংলাতো অনেক পরের কথা ইংরেজিতেও পূর্ণাঙ্গ কোন কিছু পেলাম না। কিছুটা নিজেকে হতাশ মনে হল, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নিশ্চয় হবে কথাটি জানা ছিল। খুজতে থাকলাম মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করেছে এমন কোন প্রযুক্তিপ্রেমীর সন্ধান পাওয়া যায় কিনা। শেষ পর্যন্ত এমন কিছু ব্যক্তির সন্ধান পেলাম যারা আমার জীবনে চির স্মরনীয় হয়ে থাকবে। তারা সবাই ছিলেন  ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের কাছ থেকে হাতে তৈরি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার সার্কিট , এর ডায়াগ্রাম , মাইক্রোকন্ট্রোলার বিষয়ক কিছু নোট এবং তারা যে সকল প্রোগ্রাম নিয়ে কাজ করেছে এরকম কিছু প্রাথমিক স্তরের সহজ প্রোগ্রাম সংগ্রহ করলাম। এতে করে মোটামটি ভাল একটা শিকড়ের সন্ধান পেলাম। এরপর লেগে গেলাম নিজের মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার সার্কিট তৈরিতে। যা তৈরি করতে এবং ট্রুটি মুক্ত করতেই আমার প্রায় ৪ মাস সময় লেগে যায়। বুয়েটের এক বন্ধুর সহায়তায় ঢাকা থেকে প্রয়জনীয় উপকরণ সংগ্রহ করলাম। তৈরি হয়ে গেল আমার মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার এখন প্রয়োজন প্রোগ্রামিং শেখা । সেটাতেও আমার খুব বেশি কষ্ট করতে হয়নি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় বড় ভাইদের শ্নেহ আর ভালোবাসার সংস্পর্শে খুব সহজেই শিখে ফেলেছি।
আমার শুরুর কথাগুলো সবার সাথে শেয়ার করলাম হয়তবা অনেকের কাজে লাগতে পারে।
m1 স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায় পর্ব ১(সাধারণ আলোচনা)।  | Techtunes

মাইক্রোকরন্ট্রোলার:

সিঙ্গেল চিপ মাইক্রোকম্পিউটারকে মাইক্রোকন্ট্রোলার বলা হয় । এতে একটি চিপের মধ্যেই নির্দিষ্ট পরিমান RAM,ROM, EEPROM, ALU, Timer , Counter, I/O port ইমবেডেড অবস্থায় থাকে । তাই মাইক্রোকন্ট্রোলার মাইক্রোকম্পিউটারের চেয়েও দ্রুত কাজ সম্পাদন করতে পারে। এতে টাইমিং এবং কন্ট্রোল ইউনিট যুক্ত থাকায় এর মাধ্যমে বিভিন্ন ধরণের মেশিনকে সুক্ষ ও নির্ভুলভাবে নিয়ন্ত্রন করা যায়।
মাইক্রোকন্ট্রোলার মাইক্রোপ্রসেসর , মেমরি, কন্ট্রোল ইউনিট ইত্যাদির সমন্বয়ে গঠিত। যদি মাইক্রোপ্রসেসর মানুষের মস্তিস্ক হয় তবে মাইক্রোকন্ট্রোলারকে একজন পূর্ণাঙ্গ মানুষের সাথে তুলনা করা চলে । মানুষ যেমন তার চিন্তা চেতনা এবং বুদ্ধিমত্তার দ্বারা পরিপার্শের যে কোন পরিবর্তনে সাড়া প্রদান করে তার কর্মকান্ডকে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক তেমনি, মাইক্রোকন্ট্রোলারের ইনপুট পোর্টে বিভিন্ন ধরণের সেন্সর ব্যবহারের মাধ্যমে পরিপার্শের বিভিন্ন পরিবর্তন থেকে সিগন্যাল গ্রহণ করে সে অনুযায়ী আউটপুট পরিবর্তণের মাধ্যমে সাড়া প্রদান করতে পারে। মাইক্রোকন্ট্রোলার সম্পূর্ণরূপে প্রোগ্রামেবল হাওয়ায় কোন সার্কিটের হার্ডওয়্যার পরিবর্তন না করেই শুধুমাত্র প্রোগ্রাম উন্নত করার মাধ্যমে সার্কিটের কার্যপরিধী ও কার্যদক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়।

শেষে দুটি কথা:

বাংলা ভাষায় মাইক্রোকন্ট্রোলার এর উপর কোন টিউটোরিয়াল এখনো আমার চোখে পড়ে নি। আর এ বিষয়ে আমারও যে জ্ঞনের পরিধী যে খুব বেশি, তা কিন্তু নয়। তার পরও একটা ভাল মানের ধারাবাহিক টিউটোরিয়াল লেখার প্রত্যয় নিয়ে প্রথম শুরু করলাম । এ ব্যপারে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
মাইক্রোকন্ট্রোলার শেখার জন্য খুব বেশি কিছু নয় ইলেকট্রোনিক্স এবং প্রোগ্রামিং এর উপর সাধারণ ধারণা আর ইচ্ছাশক্তিই যথেষ্ট ।
read more...

হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম

আমি আজ আপনাদেরকে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করতে যাচ্ছি। আমাদের হার্ডডিক্স বিভিন্ন প্রকার পার্টিশন দিয়ে ভাগ করা থাকে। এরমধ্যে আমরা বিভিন্ন গোপনীয় ও গুরুত্বপূণ ফাইল রেখে থাকি। কিন্তু এমন  একটা সময় মাঝে মাঝে আসতে পারে যেসময় আপনার হার্ডড্রাইভকে লুকানোর প্রয়োজন পড়ে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যদি চান আপনার কোন একটি নির্দ্দিষ্ট ড্রাইভকে আপনি লুকিয়ে রাখতে পারেন। আর এই হার্ডডিক্স এর হার্ডড্রাইভ লুকনোর  চার টি পদ্ধতি আছে। সেই চারটি পদ্ধতির সবগুলো আমি আপনাদের জনাচ্ছি আমার ৫০তম টিউনে।

1. HD Hide freeware সফটওয়ারের সাহায্যে:

Hide Drives Hide (HDHide) সফটওয়ারটির সাহায্যে আপনি আপনার হার্ডডিক্সের A: – Z: পর্যন্ত সবগুলো ড্রাইভ লুকানো, অথবা আন-লুকানো (Hide/Unhide) করতে পারেন। Windows 95/98/ME/NT/2000/XP operating systems গুলোতে প্রোগ্রামটি রান হবে।
আর এই হিডেন ড্রাইভগুলো আপনি Explorer এর সাহায্যে দেখতে পারবেন না।
সফটওয়ারটি খুবই ছোট এবং ব্যবহার খুবই সহজ। সবচেয়ে মজার কথা এটা একটা portable সফটওয়ার।
Direct downloading Link. http://www.ziddu.com/download/2741816/hdhide.zip.html
Screen:
HDhide1 হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes
2. TweakUI freeware এর সাহায্যে:
TweakUI, Microsoft PowerToys ইউটিল সফটওয়ারের একটা অংশ। এবং হার্ডড্রাইব লুকানো ছাড়া আরও অনেক কাজ করতে পারে। এটা আপনাকে Windows XP এর  default user interface, including mouse settings, Explorer settings, taskbar settings, ছাড়াও অনেক কাজ করতে সাহায্য করবে।
ইনস্টল করবার পর Start > Programs > PowerToys for Windows XP > TweakUI. এখানে যেয়ে ‘My Computer’এক্সপেন্ড করুন, ’Drives’ এ ক্লিক করুন, এবং সেই ড্রাইভটা  uncheck  করুন যেটা আপনি লুকাতে চান।
Direct downloading link. http://www.ziddu.com/download/2741877/TweakUiPowertoySetup.exe.html
Screen:
tweak UI SC 270x352 হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes
138085721 add9500c9c হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes

3. built-in Diskpart utility এর সাহায্যে:

এটা করার জন্য আপনার কোন বাড়তি সফটওয়ারের প্রয়োজন হবেনা। কমান্ড প্রমোট এর সাহায্যে আপনি এটা সহজেই করতে পারেন।

কিভাবে করবেন? এখানে দেখুন:

  1. – Start -> Run ক্লিক করুন (রান এর ডায়ালগ বক্স আসবে)
  2. - Type cmd and press Enter (কমান্ড প্রোমট আসবে)
  3. -  কমান্ড প্রোমটে diskpart লিখে Enter করুন।
  4. - এখন list volume টাইপ করুন। (এটা আপনার কম্পিউটারের সকল ভলিয়মগুলো দেখাবে)
vista windows7 diskpart 02 হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes
  1. – যদি আপনি E ড্রাইভ লুকাতে চান,  তাহলে select volume 6 টাইপ করুন
    - এখন remove letter E টাইপ করুন (Note: কম্পিউটার রিস্ট্রাট দিতে হবে).Diskpart আপনার কম্পিউটার থেকে drive letter টা লুকিয়ে ফেলবে.  এটাকে আপনি আরএক্সপ্লোরারের মাধ্যমে দেখতে পারবেন না।
  2. একন যদি আপনি এটাকে আন হাইড করতে চান তাহলে ওই পদ্ধতি আবার অনুসরণ করুন এবং  remove letter E এর জায়গায় assign letter E টাইপ করুন।

4. Registry এডিট করার মাধ্যমে:

- রান কমান্ডের সাহায্যে regedit টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিট এপেন করুন।
- এই ঠিকানায় প্রবেশ করুন HKEY_CURRENT_USER’Software’Microsoft’Windows’CurrentVersion’Policies’Explorer
low disk space dword হার্ড ড্রাইভ লুকানোর ৪টি সহজ নিয়ম (Miss করবেন না আমার ৫০তম টিউনটি):  | Techtunes
- এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoViewOnDrive নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিচে বর্ণিত নিয়মানুযায়ী উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। এবার সবগুলো ড্রাইভ দেখা যাবে ঠিকই কিন্তু নিষিদ্ধ ড্রাইভটিতে প্রবেশ করতে গেলেই একটা এরর ম্যাসেজ প্রদর্শিত হবে।
নিয়মটা হল : আপনি যদি সবগুলো ড্রাইভে প্রবেশ নিষিদ্ধ করতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ নিষিদ্ধ করতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.
আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
প্রত্যেকটা ড্রাইভের ভ্যালুগুলো নিচে দেওয়া হলো:
A = 1
B = 2
C = 4
D = 8
E = 16
F = 32
G = 64
H = 128
I = 256
J = 512
K = 1024
L = 2048
M = 4096
N = 8192
O = 16384
P = 32768
Q = 65536
R = 131072
S = 262144
T = 524288
U = 1048576
V = 2097152
W = 4194304
X = 8388608
Y =16777216
Z = 33554432
All drives = 67108863
রিস্ট্রাট দিয়ে আপনার পছন্দের ড্রাইভটি লুকিয়ে যাবে। এটা আবার ফেরৎ পাইতে হলে হলে NoDrives নামের রেজিষ্ট্রি ভেলুটা ডিলিট করে দিন।
read more...

USB দিয়ে ভাইরাস আর ঢুকবেনা আপনার কম্পিউটারে! (একটু সচেতন হউন)

ডাটা ট্রাভেলার USBs and/or MP3 devices এর চেয়ে উপকারী বিষয় কমই আছে। এর যেমন উপকারী দিক আছে ঠিক তেমন অপকারী দিকও রয়েছে। যতই উপকারীতা থাক কম্পিউটারে ভাইরাস (Torjan, Spywares, Malwares) ছড়ানোর একমাত্র মাধ্যম ঐ সকল portable storage devices। সবচেয়ে ড্যাঞ্জারাস যেইটা সেটা হলো অটোরান, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কমান্ডের মাধ্যমে তৈরি করা হয় অটোরান ভাইরাস। অটোরান ভাইরাসের কাজ হলো পেনড্রাইভ অটোমেটিক্যলি বুট করা। আর এই অটোমেটিক্যালি বুট করার মাধ্যমেই ছড়িয়ে অন্যান্য ভাইরাস সমূহ।
আর এই অটোরান বন্ধ করতে নিচের সহজ পদ্ধতিগুলো অনুসরণ করুন:
1. Start Menu, থেকে Run এ ক্লিক করুন।

Group-Policy-run-command-gpedit.msc
2.  gpedit.msc টাইপ করে এন্টার করুন
3. ‘Group Policy‘, নামের একটা উইন্ডো আসবে।
4. প্রথমে ‘Administrative Templates‘ এবং তারপর ‘System‘, এ ক্লিক করুন
5. ডান প্যানেলে ‘Turn off Autoplay‘ তে ডাবল ক্লিক করুন

Group Policy Window-Computer Configuration-Administrative Templates-System-Turn off Autoplay
6. একটা নতুন পপ আপ উইন্ডো আসবে।
7. Settings এর ভিতর থেকে ‘Enabled‘ ক্লিক করে OK করুন।
8. Group Policy ক্লজ করুন।

Turn-off-Autoplay-Properties-window
আমার এই ট্রিকটি যদিও কার্যকর কোন ভাইরাস এর হাত থেকে রক্ষা করতে পারবেনা। তবে এটা অটোরানের সকল ভাইরাসকে রোধ করতে পারে। তবে একটু সচেতন হলে পেনড্রাইভের সকল ভাইরাস থেকে রক্ষা পেতে পারেন। যেমন প্রেনড্রাইভ সবসময় এক্সপ্লোর করে ব্যবহার করতে পারেন।
read more...

আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 সিরিয়াল কী’সহ সফটয়্যার’টি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!!

welcome ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes
আজকের টিউন’টি করেছি কম্পিউটার এবং নেটের গতি বৃদ্ধি করার জন্য একটি সফটয়্যার নিয়ে। সফটয়্যার’টি হলো “Uniblue Speed Up My PC 2010“।
SpeedupMyPC overview
সফটয়্যার’টি দ্বারা মাত্র কয়েকটি সহজ ক্লিকে স্বয়ংক্রীয়ভাবে অপটিমাইজ করে কম্পিউটারের সবোর্চ্চ পারফমেন্স পেতে পারেন। SpeedUpMyPC এটি একটি সিস্টেম ইউটিলিটি সফটয়্যার। এর সাহায্যে সহজেই কম্পিউটারের অপ্রয়জনিয় ফাইলগুলো ডিলিট করতে পারবেন। এছাড়া র‌্যামের যত্ন নিতে পারবেন। ইন্টারনেট কানেকশন অপটিমাইজ করে গতি ইমপ্রুভ করতে পারবেন। স্টার্টআপ ম্যানেজারের মাধ্যমে উইন্ডো দ্রুত লোড হবে। আরো বেশ কিছু সুবিধা পাবেন সফটয়্যার’টি দ্বারা।
Uniblue Speed Up My PC সম্পর্কে আরো ভালো ভাবে জানতে সফটয়্যার’টির “Home Page“-টি দেখতে পারেন।
অথবা PDF ফরমেটের ম্যানুয়েল’টি সংগ্রহ করতে পারেন। Manuals (✿◠‿◠) speedupmypc ।।। সফটয়্যার’টি উন্ডোজ XP, Vista, 7 কাজ করে।

SpeedUpMyPC Download SpeedUpMyPC (মিডিয়া ফায়ার লিঙ্কে + সিরিয়াল কী)

সফটয়্যার’টির সাইজ মাত্র ৪.৫ মেগাবাইট। এক্ষুনি নামিয়ে নিন সিরিয়াল কী’সহ এবং বাচিয়ে নিন 29.95 US ডলার :)

বোনাস * 100 Business Card Templates :-

35cqt55 ● আপনার কম্পিউটার এবং নেটের গতি বাড়িয়ে দিতে এসে গেল Speed Up My PC 2010 (⋋▂⋌) সিরিয়াল কীসহ সফটয়্যারটি ডাউনলোড করুন, বাচিয়ে নিন $29.95 !!! | Techtunes
100 Business Card Templates
100 PSD File | 1088×638 (300 dpi) | 73 Mb
349e3at ● স্মার্ট ইন্সটলার প্যাক !!! জনপ্রিয় ও প্রয়োজনীয় সফটয়্যার গুলো একসাথে ডাউনলোড করুন। | Techtunes

Download (HotFile) :- http://hotfile.com/dl/37893496/f0e3ce0/SpeedUpMyPC.4.2.2.0.rar.html
Download (Uploading) :- http://uploading.com/files/dabcb772/SpeedUpMyPC.4.2.2.0.rar
Mirror (Rapidshare) :- http://rapidshare.com/files/375800923/SpeedUpMyPC.4.2.2.0.rar

read more...